ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন এক বিএনপি নেতা। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। তার ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিএন‌পির চেয়ারপারস‌নের উপদেষ্টা বীর মু‌ক্তি‌যোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব-তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।

বক্তব্যে তিনি বলেন, ‘আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে লইয়া (নিয়ে) কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।’

এ বিষয়ে কথা বলতে রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনুর মোবাইল ফোন নম্বরে একাধিক কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ভিডিওটি ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ লেখেন, ‘ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু মিয়া বলেন, ফজলুর রহমানকে নিয়ে ফেসবুকে কেউ সমালোচনা করলে আগে তার হাত কাটতে হবে তারপর কথা। এখনও ক্ষমতায় আসে নাই,তাতেই এই অবস্থা, এরা ক্ষমতায় আসলে মানুষের কি অবস্থা করতে পারে চিন্তা করেন।’

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন তার ফেসবুক আইডিতে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘যেমন নেতা তেমন তার কর্মী! ফেসবুকে ফজলুর রহমানের বিপক্ষে সমলোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি!’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার

আপডেট সময় ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫