ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ‘শুধু বাদ পড়ার একটা কারণ জানতে চাই’- চাকরিপ্রার্থীর ফেসবুক পোস্ট ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোল, নববধূকে রেখে আবার কারাগারে ফিরলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বর ‘এই বয়সে এসে বিয়ের তাগিদও অনুভব করি না’, কেন বললেন রাইমা সেন? নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

মাত্র ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৬৫১ বার পড়া হয়েছে

এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুটি মসজিদ ও একটি মন্দিরকে প্রতীকী মূল্যে জমি দিয়েছে অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়। রাজধানীর জোয়ার সাহারা মৌজায় অবস্থিত এই তিনটি ধর্মীয় উপাসনালয়ের প্রতিটির জন্য ১ হাজার ১ টাকা হারে মোট ৩ হাজার ৩ টাকার বিনিময়ে এই জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বুধবার রেলভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিচালনা কমিটির কাছে বরাদ্দপত্র তুলে দেন ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ পেয়েছে ০.২০১১ একর (৮,৭৬০ বর্গফুট); আন-নূর-জামে মসজিদ ০.০৫৫২ একর (২,৪০৫ বর্গফুট) এবং খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পেয়েছে ০.০৫৬২ একর (২,৪৫০ বর্গফুট) জমি। মোট প্রায় ৩১ শতাংশ জমি উপাসনালয়গুলোকে দেওয়া হয়েছে।

রেলওয়ের এই উদ্যোগকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে উল্লেখ করেছেন ধর্ম উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের রোল মডেল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

মাত্র ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার

আপডেট সময় ০৪:০৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫