ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক আর্জেন্টিনার পর এবার ফ্রান্স ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর মেসিকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট আর্জেন্টিনাকে সাবধান করে যে হুঙ্কার দিলেন সুইজারল্যান্ড কোচ কেন ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী? চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত এনসিপি নেতা আর্জেন্টিনা শক্তিশালী, তবে অপরাজেয় নয়: সুইজারল্যান্ড কোচ ইরান এখন বিশ্বের অন্যতম বড় শক্তি: অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বনজ কুমারের মাম’লায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

আলোচিত মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ ও প্রচারের অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন খালাস পেয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম এ রায় ঘোষণা করেন।

আদালতের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া জানান, এদিন রাষ্ট্রপক্ষ সাক্ষীদের উপস্থিত না থাকায় সময় প্রার্থনা করে। তবে বিচারক সাক্ষ্যগ্রহণ শেষ করে রায়ে উল্লেখ করেন—অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে ইলিয়াস হোসেনকে খালাস দেওয়া হয়।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআইর তৎকালীন প্রধান বনজ কুমার মজুমদার ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। পরে তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল পুলিশ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই বছরের জুলাইয়ে ট্রাইব্যুনাল সাবেক পুলিশ কর্মকর্তা ও মিতুর স্বামী বাবুল আক্তার এবং তার বাবাকে অব্যাহতি দেন। একইসঙ্গে ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করা হয়। চলতি বছরের জানুয়ারিতে লাবুও অব্যাহতি পান, আর ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিচার প্রক্রিয়ায় মোট ১৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সবকিছু বিবেচনা করে আদালত বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি। তাই সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস দেওয়া হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

বনজ কুমারের মাম’লায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

আপডেট সময় ০৯:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫