ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই ‘লংমার্চের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জামায়াত’: রাশেদ খাঁন ‘একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, তারা তা মেনে নিয়েছে’: আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের নতুন ভিডিও ভাইরাল, ঘিরে তৈরি হয়েছে নানা গুঞ্জন হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার, অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমা ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৪ এআইয়ের অপব্যবহার ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা ভাবছে সরকার ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের প্রশ্নকে ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’ বলার পর তীব্র আপত্তির মুখে নিজের বক্তব্য প্রত্যাহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান বিরোধীদলের সংসদ সদস্যরা। হাসনাত আব্দুল্লাহসহ একাধিক সদস্যের প্রশ্নের জবাব দেওয়ার সময় এমন মন্তব্য করায় তারা তীব্র আপত্তি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলেননি।

এরপর বিরোধী সদস্যদের প্রতিবাদের মুখে স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে ‘শেল্টার’ চান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পরিস্থিতি সামাল দিতে স্পিকারও হিমশিম খান।

একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই উইথড্র—আই উইথড্র, এবার আপনারা খুশি?’

এর মধ্য দিয়ে বিরোধীদের আপত্তির মুখে নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

বিরোধীদের তীব্র আপত্তির মুখে ‘শাহবাগ স্কয়ার-পল্টন’ বক্তব্য প্রত্যাহার স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৬:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬