ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে বাংলাদেশের যাওয়া প্রসঙ্গে জামায়াত আমিরের পোস্ট ‘চোখের সামনে ভেসে যেতে দেখলাম স্ত্রী-সন্তানকে’ দুর্নীতির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ৫,২০০ মিটার উঁচুতে হিমবাহধস, নেপালে ৩০ মিনিটে নদীর পানি বাড়ে ৩০ ফুট! আমিনবাজারের ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন মক্কা প্যাক্টে যোগ দেয়া বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম স্কুলশিক্ষার্থীদের উসকে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব, ক্ষতি ২৫ লাখ টাকা

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কা প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে সর্বোচ্চ সতর্কতা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার (২৬ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মক্কা প্রদেশে চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জলমগ্ন এলাকা, উপত্যকা ও বাঁধ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে আবহাওয়া পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের সর্বোচ্চ সতর্কবার্তা হলো ‘রেড অ্যালার্ট’। চরম ঝুঁকিপূর্ণ আবহাওয়ার আশঙ্কা থাকলেই এই সতর্কতা জারি করা হয়।

গত কয়েক দিন ধরেই মক্কা প্রদেশে অস্থির আবহাওয়া ও বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ এলাকায় ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।

আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি-তুরস্ক-পাকিস্তানের জোটে বাংলাদেশের যাওয়া প্রসঙ্গে জামায়াত আমিরের পোস্ট

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

আপডেট সময় ০১:২৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬