ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ফেনীতে যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৬৮ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম পৌরসভা এলাকার ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। বিয়ের প্রলোভনে স্থানীয় এক নারীকে প্রতারণার চেষ্টা চালানোর সময় তাকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরনে ছিল সেনাবাহিনীর পোশাক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করেন, তিনি সেনা কর্মকর্তা নন এবং প্রতারণার উদ্দেশ্যেই এই পরিচয় ব্যবহার করতেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ছাগলনাইয়া উপজেলার মধুপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে সেনা পোশাক ও ভুয়া সামরিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে তিন সেট সেনা ইউনিফর্ম, দুটি জ্যাকেট, “BD Army” লেখা গেঞ্জি ও ট্রাউজার, হেলমেট, বুট, ব্যারেট ক্যাপ, ফিল্ড ক্যাপ, গোল ব্যাজ, ভুয়া মেজর পদবির সিল, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করা সিল, সেনা প্রশিক্ষণ কার্ড লেখা ডায়েরি, মেডেল, খাম এবং একটি ভাঙা মোবাইল ফোনসহ আরও সামগ্রী।

পুলিশ জানিয়েছে, আসামি দীর্ঘদিন ধরে সেনা পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন এবং এভাবেই বিভিন্ন নারীকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা রুজু হয়েছে এবং মামলার তদন্তভার এসআই সুবল চন্দ্র নাথকে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, ফেনীতে যুবক আটক

আপডেট সময় ১১:৩৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫