ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত: শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা শাহ আলীর মাজারে হামলা, ৩ আসামি দুইদিনের রিমান্ডে পরীক্ষার হলে খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত সৌদিতে ব্যাপক ধরপাকড়, ১১ হাজার প্রবাসীকে বহিষ্কার হামে শিশুমৃত্যুতে নিজের দায় আছে কি না, জানেন না স্বাস্থ্যমন্ত্রী তালেবানের নতুন আইন: ‘কুমারী মেয়ের নীরবতাই’ বিয়ের সম্মতি হাম ও উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু ‘ডার্লিং, প্রশ্নপত্র এনেছি’— ছাত্রীকে ডেকে বিপাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক নাঙ্গলকোটে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে মন্তব্য, তীব্র রাজনৈতিক বিতর্ক

আ.লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

এবার আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সমাজে ঘাপটি মেরে থাকা মীর জাফরদের চিনতে হবে। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে। শুক্রবার বিকেলে মানিকগঞ্জ শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত জুলাই গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফুয়াদ বলেন, আগামীতে কারা কারা আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জাতীয় পার্টিকে নির্বাচন আনতে চায়, এস এ আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় ও ১৪শ শহিদের রক্তের সাথে গাদ্দারী করতে চায়; সেই গাদ্দারদের চিনতে হবে।

তিনি বলেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে বাংলাদেশ স্বার্থে শত্রুপক্ষের সঙ্গে কোন আপোষ হবে না। দিল্লির আধিপত্য প্রশ্নে কোন আপোষ হবে না। এ ব্যাপারে বাংলাদেশের স্বার্থে আমরা কোন ছাড় দেব না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না। বর্তমানের দেশের অনেক রাজনৈতিক দলের নেতারা এস আলমের টাকায় ব্যবসা করছে ও খাচ্ছেন। ওই টাকায় বিদেশে তাদের ছেলে মেয়েদের পড়াচ্ছেন। এ জায়গায় মাথায় রাখতে হবে ১৭৫৭ সালে ২৩ জুন কিভাবে স্বাধীন নবাবের পতন ঘটেছিল। কারা কারা আজ আমার আপনার মধ্যে বাস করে মীর জাফর, উমিচাঁদ, ঘোষেটি বেগম ও জগৎশেটের মত কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অর্থ সংকটে ভর্তি অনিশ্চিত: শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

আ.লীগকে যারা নির্বাচনে চায় সেই গাদ্দারদের চিনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় ০২:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫