ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

আ. লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে দেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হবে: শামীম হায়দার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

এবার জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায়, জাতীয় পার্টিকেও বাদ দিয়ে দেয়— এত বড় ঘটনা যদি ঘটেই যায়, সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে। ’১৪-এর থেকে খারাপও হয়ে যেতে পারে।

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন। শামীম হায়দার বলেন, যখন জামায়াতে ইসলামীকে ব্যান করা হলো তখন জামায়াতে ইসলামী নামটা উচ্চারণ করাও বাংলাদেশে ছিল একটা গর্হিত অপরাধ। তখন জাতীয় পার্টি স্পষ্ট করে বলেছে, তাদের ব্যান করা ঠিক হয়নি। ’১৪ সালে যখন একতরফা ভোট হলো— আমি, জি এম কাদের সুস্পষ্টভাবে বলেছি, এই ভোটে সরকার থাকা ঠিক হবে না। তিন মাস, ছয় মাসের মধ্যেই নতুন নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, কেউ শোনেনি।

কিন্তু আমরা বলেছি। যে কারণে আমরা তখন বলেছিলাম একতরফা ভোটের সরকার দেশে টিকবে না, সেই কারণে আমরা এখনো মনে করি একতরফা ভোটের সরকার টিকবে না। শামীম বলেন, অনেক দল হয়েছে। এনসিপি জাতীয় দল হতে পারেনি।

এনসিপির ভোটের পারসেন্টেজ খুব একটা ভালো বাড়াতে পারেনি। গণ অধিকার পরিষদ জাতীয় দল হতে পারেনি। ইসলামিক দলগুলোর মধ্যে জামায়াত ছাড়া অন্য কেউ জাতীয় পর্যায়ের দল হতে পারেনি। শামীম আরো বলেন, একটা বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে। অনেক মানুষ মারা গেছে, সেটা একটা প্রেক্ষাপট আছে। কিন্তু একটা বড় অংশকে বাদ দিয়ে যখন ভোট করা হবে, বিএনপির মতো দল সেই ভোটে সম্মতি দেওয়া ঠিক হবে না। সেই প্রেক্ষাপট থেকে জি এম কাদের বা আমরা মনে করি, এই দুটি দলকে ছাড়া— আমাদের এবং আওয়ামী লীগকে ছাড়া ভোট হলে দেশের জন্য দুর্ভাগ্যজনক পরিণতি আসবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আ. লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে দেশের ইতিহাসে নিকৃষ্টতম নির্বাচন হবে: শামীম হায়দার

আপডেট সময় ১১:১৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫