ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা জন্মদিনের দিনই ঝুলন্ত মরদেহ, রহস্য ঘনীভূত বিমানবন্দর লোডারের মৃত্যুতে মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের কাছ থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি আবারও আ. লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন বাংলাদেশে যৌথ ড্রোন কারখানা গড়তে চায় তুরস্ক তুরস্ক বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির ক্ষেপণাস্ত্র-ড্রোনে মার্কিন নৌবহরকে সতর্কবার্তা দিল ইরান লালমনিরহাটের তিন সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি-জনতার বাধায় ব্যর্থ বিএসএফ কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, টালমাটাল তৃণমূলে নতুন ধাক্কা

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

এবার জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আজ শনিবার সকাল ১১টায় শাহবাগে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে দেখা যায়।

আজ শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন তারেক রহমান। তাঁর নিরাপত্তার জন্য পুলিশ, এপিবিএন, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন।

এদিকে গতকাল শুক্রবার জুমার নামাজের পর শরিফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং সাধারণ মানুষ। আজ শনিবার সকালেও তাঁদের সেখানে অবস্থানরত দেখা যায়।

শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি প্রচার চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছু পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওসমান হাদির মাথায় গুলি করার পর তাঁরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরলেই অর্ধেক ফি, বিশ্বকাপ উপলক্ষে চিকিৎসকের বিশেষ ঘোষণা

শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

আপডেট সময় ১০:৪৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫