ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অত্যাচারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ফ্রান্সে অপ্রত্যাশিত প্রশ্নে বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলারকে বিব্রত করলেন স্পেনের রাজকুমারী তেহরানজুড়ে বিস্ফোরণ, ফের হামলা চালাল যুক্তরাষ্ট্র ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স অভিযোগ মিথ্যা হলে মানুষটা কলঙ্কমুক্ত হবেন: জামায়াত এমপির ঘটনার তদন্তের দাবি তাসনিম জারার প্রধানমন্ত্রীর কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপির ড্রাইভার শিক্ষার্থী আন্দোলনে নতুন পাঁচ দফা দাবি রাহুলের ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: তাহেরী একটি ম্যাচ দিয়ে তার মতো কিংবদন্তির ক্যারিয়ারকে মূল্যায়ন করা অন্যায়: মেসির সমালোচকদের কড়া জবাব গাঙ্গুলির

ভোটার তালিকায় নাম উঠল জোবায়দা রহমান ও জাইমা রহমানের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই (ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট) ভবনে গিয়ে তারা ভোটার নিবন্ধনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমান ইটিআই ভবনে পৌঁছান। এরপর ১২টা ২৬ মিনিটে তারা ভবনের ভেতরে প্রবেশ করেন। সেখানে ছবি তোলা, আঙুলের ছাপ গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাইসহ ভোটার নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন হয়। নিবন্ধন শেষে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জাইমা রহমান নির্বাচন কমিশন প্রাঙ্গণ ত্যাগ করেন।

সরেজমিনে দেখা গেছে, এ সময় নির্বাচন কমিশন ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ইসি প্রাঙ্গণে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয় ব্যারিকেড এবং আশপাশের এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়। নিরাপত্তাজনিত কারণে সাংবাদিকসহ সাধারণ কাউকে নির্বাচন কমিশন ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সংবাদকর্মীদের ইসি চত্বরের বাইরে অবস্থান করতে দেখা যায়। পুরো নির্বাচন কমিশন ভবনকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সাধারণ নাগরিকদের মতোই প্রচলিত নিয়ম অনুসরণ করেই ডা. জোবায়দা রহমান ও জাইমা রহমানের ভোটার নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা আইন অনুযায়ী তাদের নাম অন্তর্ভুক্তিতে কোনো ধরনের আইনি জটিলতা ছিল না। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান ও তার পরিবার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অত্যাচারীদের শাস্তি না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: ইরান

ভোটার তালিকায় নাম উঠল জোবায়দা রহমান ও জাইমা রহমানের

আপডেট সময় ০২:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫