ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেফতার শিবির খারাপ কাজ করলে সমালোচনা করুন, সমর্থন নয় ১১২ বছর পর খুলে দেওয়া হলো ঐতিহাসিক কুচুক মসজিদ ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১ ‘ফিলিস্তিন রাষ্ট্রের কোনো জায়গা নেই’, নির্বাচনের আগে কঠোর অবস্থানে নেতানিয়াহু র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

পূর্বাচল ৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগাল বিএনপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

এবার স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা ঘিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পরিবেশ উজ্জীবিত করতে ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় লাগানো হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী এসব গাছ লাগানো হয়।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে সবার আগে বাংলাদেশ ব্যানার টানানো পিকআপে রাখা গাছগুলো পূর্বাচলের ৩০০ ফিট সড়কের দুপাশে লাগাতে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ২৫ ডিসেম্বর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীর সমাগম হয় ৩০০ ফিট এলাকায়। ফলে জমে থাকা বর্জ্য-আবর্জনা অপসারণে বিশেষ পরিচ্ছন্নতায় নামে দলটি।

এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ওই সময় ক্ষতিগ্রস্ত গাছ পুনরায় রোপণের ঘোষণা দেন তিনি। এরই ধারাবাহিকতায় এ কার্যক্রম সম্পন্ন করে বিএনপি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষ্যে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওই দিন লাখো মানুষের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেন বিএনপির নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১

পূর্বাচল ৩০০ ফিটে ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগাল বিএনপি

আপডেট সময় ০৪:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫