ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে মাদ্রাসা শিক্ষক ছেলে গ্রেফতার শিবির খারাপ কাজ করলে সমালোচনা করুন, সমর্থন নয় ১১২ বছর পর খুলে দেওয়া হলো ঐতিহাসিক কুচুক মসজিদ ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ জিতবে ব্রাজিল ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১ ‘ফিলিস্তিন রাষ্ট্রের কোনো জায়গা নেই’, নির্বাচনের আগে কঠোর অবস্থানে নেতানিয়াহু র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ আতিক হাসান নামে ছাত্রশিবিরের এক বহিষ্কৃত সাবেক নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়।
আটক আতিক হাসান (২৫) পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি। তিনি উপজেলার সীমান্তপাড়া এলাকার বজলার রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় সন্দেহজনক কয়েকজনকে দেখতে পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আতিক হাসানকে আটক করা গেলেও তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। আটককৃত আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আলমগীর খোরশেদ বলেন, আটক আতিক হাসানের সঙ্গে গত চার বছর ধরে সংগঠনের কোনো সম্পর্ক নেই। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ২০২১ সালে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দায়ের করা মামলায় আতিক হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১

অস্ত্রসহ ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫