ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেয়ার পরই ভারতের বড় সিদ্ধান্ত মোদির কাছে দুঃখ প্রকাশ করল ফেসবুক কর্তৃপক্ষ দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদির ভিডিও সরানোর ঘটনায় ভারতের কাছে ক্ষমা চাইল মেটা ব্রাজিলে লাল কার্ড দেখানোয় রেফারিকে মাথা দিয়ে আঘাত, ভাঙল মুখের হাড় একই দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি-নেতানিয়াহু গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান ইরানের সঙ্গে সমঝোতার ভালো সম্ভাবনা দেখছেন ট্রাম্প বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তার দাবি, গণঅভ্যুত্থানের সময় তারা আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাশেদ খান অভিযোগ করেন, জুলাই পদযাত্রার নামে এনসিপি আওয়ামী লীগের বিচারের চেয়ে বিএনপির বিরুদ্ধেই বেশি বক্তব্য দিচ্ছে। তিনি আরও দাবি করেন, সম্প্রতি প্রকাশিত হান্নান মাসুদের একটি অডিও শুনেই বিষয়টি সম্পর্কে তিনি ধারণা পান।

রাশেদ খান বলেন, ওই অডিওতে এমন বক্তব্য রয়েছে, যা থেকে তার মতে গণঅভ্যুত্থানের সময় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যারা আন্দোলনের সময় আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে, তারা কীভাবে রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নেবেন।

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেও ২ ও ৩ নম্বর সমন্বয়ক হওয়া সত্ত্বেও হাসনাত ও সারজিস উপদেষ্টা হতে পারেননি। এ বিষয়ে একজন ছাত্র উপদেষ্টার বরাত দিয়ে তিনি তাদের ‘জাতির সঙ্গে বেইমানি’ করার অভিযোগও তোলেন।

তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আ.লীগের এজেন্ট ছিলেন: রাশেদ খান

আপডেট সময় ১২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬