ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ উড়িয়ে দিতে ইরানকে ‘সুপারসনিক মিসাইল’ তৈরিতে সহায়তা করেছে রাশিয়া ‘ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত গুঁড়িয়ে দেবে, নরক থেকে পালাতে পারবে না’ গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নই ‘একমাত্র সমাধান’: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আসিফ মাহমুদ কোন দুর্নীতি করে নাই! শুধু জিজ্ঞেস করেন জামায়াতের আমির কেন তাকে ঢাকা-১০ আসন ছাড়ে নাই?: রাশেদ খাঁন ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের বন্যা নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ কয়েকমাসের মধ্যে জাতীয় সংসদ সৌরবিদ্যুতের আওতায় আসবে: প্রধানমন্ত্রী ‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’

তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সে জন্য জামায়াত ষড়যন্ত্র করছে: বুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তারেক রহমান যাতে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেই জন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। একাত্তরে স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় জামায়াতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সাথে জোট করে ১৭৩ দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে, তারা মাত্র ৩টি সিট পেয়েছে। ১৯৪৭ সালের কথা উল্লেখ করে বুলু বলেন, ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই। তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনও দেশের পক্ষে থাকে না, তারা সব সময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসাবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে।

বুলু বলেন, পিআর, টিআর বুঝি না। আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ডক্টর ইউনুছকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডক্টর ইউনুছ দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে দেশের অর্থ পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে বলে তিনি মনে করেন।

বুলু আরো বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না। একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কামরুল হুদা। উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আপনি প্রেসিডেন্ট, উন্মাদ রাজা নন: ট্রাম্পকে মার্কিন সিনেটর

তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সে জন্য জামায়াত ষড়যন্ত্র করছে: বুলু

আপডেট সময় ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫