ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে। এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে। তাই সংগঠনটির নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। এছাড়া জেলাভিত্তিক সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং নেতারা যেন অসাংগঠনিক কোনো কাজে না জড়ান, সেই বিষয়েও খেয়াল রাখতে বলেছেন তারেক রহমান।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট। তিনি আরও বলেন, পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে অভিযোগের মাত্রা খুবই কম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। আমি মনে করি ভবিষ্যতে কেউ কোনো অন্যায় করে পার পাবে না।

বলা হয়, হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায়। ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল? এ প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশীশক্তি ব্যবহার করে অন্যায়ে লিপ্ত হলে ছাড় দেওয়া হবে না। সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’

আপডেট সময় ১২:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫