ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন: ট্রাইব্যুনালে বাবার সাক্ষ্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

গত জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এদিন ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দেন শহিদ আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল হোসেন। এ সময় তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন। আদালতকে তিনি বলেন, আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন।

মকবুল হোসেন বলেন, জীবিত থাকতে ছেলের চাকরি দেখার ইচ্ছে ছিলো তার, তবে এখন যারা ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখতে চান তিনি। এর আগে, গতকাল বুধবার (২৭ আগস্ট) আলোচিত এ মামলার সূচনা বক্তব্য দেন চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি তুলে ধরেন আবু সাঈদ হত্যার প্রেক্ষাপট।

তারও আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এদিকে সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

গত ২৮ জুলাই আলোচিত এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। পরে ৩০ জুন এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়। এর আগে গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন: ট্রাইব্যুনালে বাবার সাক্ষ্য

আপডেট সময় ০২:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫