ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান

রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গাবালী উপজেলার সদরে, চরলক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে উপজেলার সর্বস্তরের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, “একজন শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সহকর্মীর ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। আমরা ন্যায়বিচারের দাবি জানাই।”

মানববন্ধনে রাঙ্গাবালী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, “একজন শিক্ষককে মারধরের ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাঙ্গাবালী উপজেলার চর বেষ্টিন গ্রামে স্কুলশিক্ষক মো. আবু হানিফকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদার বিরুদ্ধে। রোববার রাতে দুই দফায় ঘটানো এই মারধরের ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিক্ষককে সোমবার (২৫ আগস্ট) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আবু হানিফ লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ঘটনার ব্যাখ্যায় বলেন, “আমার কাছে অর্থ গ্রহণ করার বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। টাকা দিতে দেরি হওয়ায় তিনি লোকজনের কাছে অন্যরকম তথ্য ছড়িয়ে দিয়েছেন। এ কথা শুনে আমি তাকে ডেকে জিজ্ঞেস করি এবং একপর্যায়ে একটি থাপ্পড় দিই।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান

রাঙ্গাবালীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৫:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫