ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার ২৫ বছর দায়িত্ব পালন করা ইমামকে রাজকীয় বিদায় দিলো এলাকাবাসী ইরান যুদ্ধে কতজন মার্কিন সেনা হতাহত, জানালো পেন্টাগন যারা বাংলাদেশকে ধারণ করে না, তাদের মাধ্যমেই বড় বড় দুর্নীতি হয়: সাদিক কায়েম অতীত থেকে শিক্ষা না নেওয়ায় শেখ হাসিনাকে পালাতে হয়েছে: তথ্যমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে পূরণ করতে হবে যে ৭ শর্ত ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ

শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় খিচুড়ি রান্নার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একটি আয়োজন করা হচ্ছিল। পাশাপাশি নাশকতারও পরিকল্পনা থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

তবে শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামে একজনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। ওসি আরো জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে ব্যর্থ হলে সরকারও টিকবে না: শিবির সভাপতি

শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আপডেট সময় ০৩:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫