ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির মির্জা ফখরুল রাষ্ট্রপতির শপথ গ্রহণের পর তাসনিম জারার দীর্ঘ পোস্ট শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে হেফাজতের তীব্র প্রতিবাদ ইলিয়াসের ভিডিওর পর নুরুল হকের স্ট্যাটাসে ‘হা হা’ রিঅ্যাকশনের বন্যা পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ লেখা বাদ দিলো সৌদি আরব! নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল আ.লীগ নেতার মরদেহ সৌদি আরবে পুরস্কারজয়ী চার হাফেজকে বিমানবন্দরে অভ্যর্থনা নারায়ণগঞ্জে বিএনপি অফিসে ভাঙচুরের পর এবার লুটপাট রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে ডিউটি, জামালপুরেই রাজত্ব সরকারি চাল পাচারে একরামুল, বদলায়নি খাদ্য বিভাগের সিন্ডিকেট

নিহত কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

এবার রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারকে দশ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে সড়ক পরিবার ও সেতু মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিব এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনি নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দশ কোটি টাকা এবং কালামের পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আইনি নোটিশে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন। আইনি নোটিশে উল্লেখ করা হয়, ‘গত ২৬ অক্টোবর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন পিয়ার নং ৪৩৩ হতে দুইটি বিয়ারিং প্যাড পড়ে যায়। এর মধ্যে একটি বিয়ারিং প্যাড পথচারী আবুল কালামের মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আবুল কালাম আজাদের তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। আবুল কালাম আজাদের স্ত্রী ও ২ টি শিশু সন্তান রয়েছে। আবুল কালাম আজাদের অর্থায়নে তার ছোট ভাই পড়াশোনা করেন। মেট্রোরেল ব্যবস্থাপনার চরম গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে আবুল কালাম নিহত হয়।

এর ফলে আবুল কালাম আজাদের নিহত হওয়ার দায় মেট্রোরেল কর্তৃপক্ষের। মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের স্থাপনা সমূহ এবং সরঞ্জামাদি দেখভাল ঠিকমতো করেনি এবং কোথায় কখন কি ধরনের ত্রুটি আছে তা পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ না করে ত্রুটিযুক্ত অবস্থায় মেট্রোরেল পরিচালনা করে আসছেন। যা জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের অধীনে পরিচালিত মেট্রোরেল দীর্ঘদিন যাবৎ অবহেলা করছেন এবং ত্রুটি যুক্ত রেখে ও জননিরাপত্তা ঝুঁকির মধ্যে রেখে কার্যক্রম পরিচালনা করেছেন যার ফলে আবুল কালাম আজাদ নিহত হন।

নোটিশে আরও বলা হয়, গত ২৭ অক্টোবর আবুল কালাম আজাদের নিহত হওয়ার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণস্বরুপ পাঁচ লাখ টাকা সরকারি সহায়তা দিবেন এবং তার পরিবারের একজনকে মেট্রোরেলে চাকরি দিবে, যাহা খুবই সামান্য, বাস্তবতা বিবর্জিত এবং আস্পষ্ট ও অবমাননাকর। আবুল কালাম আজাদের নিহত হওয়া জন্য নোটিশ গ্রহীতারা ক্ষতিপূরণ ও তার পরিবারের জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা স্বরূপ দশ কোটি টাকা আগামী ৩০ দিনের মধ্যে দিবেন এবং তার পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দিবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যাহা রাষ্ট্রের জন্য লজ্জাজনক নজির স্থাপন করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির

নিহত কালামের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

আপডেট সময় ০১:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫