ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

জামায়াতকে ভোট দিলে ভোটাররা আমার ‘মৃতদেহ’ দেখতে পাবেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দেওয়া নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। এর আগে তিনি বলেছিলেন, “জামায়াতকে ভোট দিলে বিষ খাব।” এবার তার বক্তব্য আরও কঠোর—জামায়াতকে ভোট দিলে ভোটাররা তার ‘মৃতদেহ’ দেখতে পাবেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত কর্মী সম্মেলনে তিনি বলেন,
“মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতকে যদি ভোট দেন, তাইলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? দিবেন?”

নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তিনি আরও বলেন,
“যখন দেখলাম কেউ কথা বলে না, দলও চুপ, তখন জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বলেছি—রাজাকারের বাচ্চারা, এখনো বেঁচে আছি!”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান অভিযোগ করেন, জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে।
“তারা বলে ১৯৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, ২০২৪ সালে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে। একাত্তরে নাকি শুধু ‘গণ্ডগোল’ হয়েছিল!”

নিজের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন,
“আমাকে ‘ফজা পাগলা’ টাইটেল দিয়েছে যারা, তারা স্বাধীনতাবিরোধী। তাদেরকে যদি ভোট দেন, আমার মৃতদেহই দেখবেন।”

তার বক্তৃতায় উপস্থিত ছিলেন তার সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় বিএনপি নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

জামায়াতকে ভোট দিলে ভোটাররা আমার ‘মৃতদেহ’ দেখতে পাবেন

আপডেট সময় ০৮:০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫