ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

কড়াইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার মানুষের বিএনপির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় তিন হাজার মানুষের জন্য বিএনপির উদ্যোগে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

গত ২৫ নভেম্বর কড়াইল বস্তির আগুনে ঘরহারা মানুষের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ক্যাম্প আয়োজন করা হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম শুক্রবার কড়াইল মসজিদের গলিতে চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, মেডিসিন, সার্জারি, গাইনি, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, শিশুরোগ, চক্ষু, বক্ষব্যাধি, হৃদরোগসহ সব বিভাগ থেকেই চিকিৎসকরা উপস্থিত ছিলেন। দুই দিনে মোট প্রায় তিন হাজার রোগী চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন।

শুক্রবার একদিনেই প্রায় ১,৬০০ রোগী সর্দি, জ্বর, কাশি, দগ্ধজনিত আঘাত ও অন্যান্য সমস্যা নিয়ে চিকিৎসা নেন।

ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. নজরুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ আবু সাঈদ আব্দুল্লাহ, সার্জন ডা. সায়েম আল মনসুর ফায়েজি, ডা. আহমেদ সামি আল হাসান, ডা. শরিফ, ডা. জাকিয়া সুলতানা মিতালি, চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিমসহ আরও অনেকে।
স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

হেলথ ক্যাম্প শুরুর আগে কড়াইল জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া চান ডা. রফিকুল ইসলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

কড়াইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার মানুষের বিএনপির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫