ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে ইরানের ফুটবলাররা দেশ ও জাতির মর্যাদা রক্ষার লড়াই করছে: আরাঘচি যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেল ইরান রাখালবালক থেকে ইরানের বিশ্বকাপের নায়ক আলিরেজা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার ফিলিস্তিনি-ইসরায়েলি পতাকার কিপ্পা পরে আবারও আলোচনায় ব্রিটিশ লেখক সিনক্লেয়ার সতীর্থরাই বলছেন, আমরা রোনালদোকে বল পাস দিতে বাধ্য নই সর্বোচ্চ টাকা পাচারের জন্য ড. ইউনূস ডাবল নোবেলের দাবিদার: রনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের অজু করার সময় বজ্রাঘাতে প্রাণ গেল মাদরাসার ৩ শিক্ষার্থীর

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু শুক্রবার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি প্রয়াত আমিরের স্মরণে দোয়া ও মোনাজাত করেন। কবর জিয়ারতে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, সদস্য সচিব কামরুল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মনছুর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন, যুবদল নেতা একরামুল হক মানিকসহ আরও অনেকে।

এর আগে আবদুল আউয়াল মিন্টু স্থানীয় গজারিয়া বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচন নিয়ে যদি গড়িমসি করা হয়, তবে তার যথাযথ জবাব দেওয়া হবে। আগামী নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেখানে প্রধানমন্ত্রী হবেন বিএনপির নেতা তারেক রহমান। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

এদিন তিনি দাগনভূঞার বৈরাগীরহাট, রাজাপুর বাজার এবং দরবেশেরহাটে নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেন।

মকবুল আহমদ ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৩৯ সালের ২ আগস্ট ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘অভিমানী’ মাজারের সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

আপডেট সময় ০৯:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫