ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও ইরান যুদ্ধে হেরে গেছেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস এআইকে হার মানাল ইঁদুর! দুই দিন বন্ধ ছিল ঢাকার স্মার্ট ক্যামেরা মোহাম্মদপুরে লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি সিসি ক্যামেরা…. ছাগল বাঁচাতে নেমে প্রাণ গেল ৪ জনের, টাঙ্গাইলে মর্মান্তিক ঘটনা একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক নেত্রকোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী শিশু: দেড় মাস পর স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদারের আত্মসমর্পণ মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রদর্শনীতে কোরআনের ৪০০ বছরের পুরোনো বিরল পাণ্ডুলিপি

শরীয়তপুর-১: নাসিরউদ্দিন কালুর মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল ও বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পরিবর্তে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একে এম নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শহরে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিক্ষোভকারীরা জানান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হলেও তার গ্রামের বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট) এলাকায়। তারা মনে করছেন, তিনবারের সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন কালু স্থানীয় ও যোগ্য প্রার্থী। এই কারণে কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে অন্তত তিন শতাধিক মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা নাসিরউদ্দিন কালুকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন, তিনি প্রবীণ রাজনীতিবিদ, জেলা বিএনপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং জেলার অবকাঠামো উন্নয়নে অবদান রেখেছেন।

সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, আসনে অনেক যোগ্য ব্যক্তি থাকলেও কালু সরদারের বিকল্প নেই। তাই নেতাকর্মীরা তাকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নজর আন্তর্জাতিক মহলেরও

শরীয়তপুর-১: নাসিরউদ্দিন কালুর মনোনয়নের দাবিতে বিএনপি নেতাকর্মীদের মশাল মিছিল ও বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫