ঢাকা , বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা পাকিস্তানে মিলল তেল-গ্যাসের বিপুল মজুত বিড়ি খাওয়ার বক্তব্য দেওয়ায় জামায়াতের ২ কোটির মার্কেটিং হয়েছে: ড. ফয়জুল হক বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ ঢাকায় ফ্ল্যাটসহ নগদ কোটি টাকা পাচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার বিএনপি নেতাকর্মীরা ভোটারদের হুমকি-ধামকি দিচ্ছে: সারজিস জামায়াত নেতাকর্মীদের ওপর বেদনাদায়কভাবে হামলা চালিয়েছে বিএনপির লোকেরা: শফিকুর রহমান সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না: জামায়াত প্রার্থীর হুঙ্কার হুমকি-ধামকিতে মাথা নত করবে না ইউরোপ: ট্রাম্পের হুমকির জবাবে মাক্রোঁ পাকিস্তানের অবস্থানের পর নড়েচড়ে বসছে আইসিসি, বৈঠকে বাংলাদেশ ইস্যু

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যার হার বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে: মুখ্যমন্ত্রীর উদ্বেগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মুসলমান জনসংখ্যা বুদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পরবর্তী আদমশুমারির তথ্য প্রকাশের আগ পর্যন্ত আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে। তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে আসামে মুসলিম জনসংখ্যা ছিল ৩৪ শতাংশ।

তার দাবি, আদিবাসী অসমীয়া মুসলিম হিসেবে শ্রেণীবদ্ধ ৩ শতাংশ বাদে, বাকি ৩১ শতাংশ মুসলিম জনসংখ্যা বাংলাদেশি বংশোদ্ভূত। মুখ্যমন্ত্রী আরো বলেন, ২০২১ সালে কোনো আদমশুমারি করা হয়নি। ২০২৭ সালে যখন আদমশুমারির প্রতিবেদন প্রকাশিত হবে, তখন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যা প্রায় ৪০ শতাংশ হবে।

তার এ মন্তব্য আসামে অভিবাসন, পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে সামনে এনেছে, বিশেষ করে ‘বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের’ পুরোনো বিতর্কের প্রেক্ষাপটে। রাজ্যে জনসংখ্যার ধারা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই পূর্বাভাস রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ জনসংখ্যা ইস্যুতে তার গুরুত্বারোপকে স্বাগত জানালেও, অন্যরা বলছেন, এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে। সূত্র: ইন্ডিয়া টুডে এনই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যার হার বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে: মুখ্যমন্ত্রীর উদ্বেগ

আপডেট সময় ০২:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫