ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি আওয়ামীলীগ একটি প্রজন্মকে ধ্বংস করতে চেয়েছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি : শিক্ষামন্ত্রী

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম, বড় পদ পাওয়ার ইঙ্গিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম আমজনতার দলে যোগ দিয়েছেন। দলটিতে তাকে গুরুত্বপূর্ণ কোনো পদ দেওয়া হতে পারে বলে জানিয়েছে দলীয় একটি সূত্র। রবিবার (২৮ ডিসেম্বর) হিরো আলম নিজেও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি এবার স্বতন্ত্র নয়, বরং রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। সে লক্ষ্যে আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছিল। তবে আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দেননি।

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে। আলোচনার পর শেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

হিরো আলম আরও বলেন, রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগ দিয়েছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে এই দলের প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি আজই সংবাদ সম্মেলন করবেন বলেও জানান।

দলীয় সূত্রের দাবি, আমজনতার দলে যোগ দেওয়ার পর হিরো আলমকে একটি বড় ও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। উল্লেখ্য, এর আগে তিনি বিভিন্ন সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার

আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম, বড় পদ পাওয়ার ইঙ্গিত

আপডেট সময় ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫