ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা খাওয়ানো সেই শিক্ষিকা বরখাস্ত প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে: রুমিন ফারহানা দেশের ৩৭৮১৪ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত

হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে নির্বাচনী সহিংসতার খবর শোনা যাচ্ছে। বিশেষ করে, জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃতাধীন ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে। এরই মধ্যে, গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের হামলায় শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই প্রথম প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটলেও এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিগত কয়েকদিন ধরে সারাদেশে এগারো দলীয় প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলার ধারাবাহিক পরিণতি এটি। এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলের জোয়ার বন্ধ করা যাবে না।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগম্যাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি বলেন, দেশের মানুষ যখন দীর্ঘদিন পর বহুল কাঙ্ক্ষিত একটি নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ঠিক তখনই এই হত্যাকাণ্ড বিএনপির নব্য ফ্যাসিস্ট হয়ে ওঠার চরিত্র স্পষ্ট করেছে। হামলা করে প্রতিপক্ষকে দমন করার এমন হীন চেষ্টা শুধু ফ্যাসিস্ট লীগের চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়।

এ এনসিপি নেতা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই প্রথম প্রতিপক্ষকে হত্যার ঘটনা ঘটলেও এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বিগত কয়েকদিন ধরে সারাদেশে এগারো দলীয় প্রার্থীদের ওপর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলার ধারাবাহিক পরিণতি এটি। এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে এগারো দলের জোয়ার বন্ধ করা যাবে না।

আশঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এরকম বর্বর হত্যাকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য অশনিসংকেত। সবশেষে হুঁশিয়ারি উচ্চারণ করে নাহিদ ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি অবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে জনগণ এই অরাজকতাকারীদের প্রতিরোধ করতে বাধ‍্য হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর

হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬