ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ সরকার চাইলে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করতে পারে: রুমিন ফারহানা দেশের ৩৭৮১৪ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বাবারা ভোট চাও, নির্বাচন করো। দেশের জন্য আগামীতে কি করবা সেটা বলো। অন্যজনের গীবত গেয়ে যত সময় নষ্ট করো। যত গুনাহ করো এই কাজটা করার তো দরকার নাই- এমনটাই মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের জন্য গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। বহু নেতাকর্মী জেলে ছিলেন। আমাদের দেশনেত্রী চিকিৎসা পাননি। তাকে স্লো পয়জনিং হত্যা করা হয়েছে বলে আমি মনে করি।’ অনেক ত্যাগের মাধ্য দিয়ে ভোটের অধিকার রক্ষা করেছি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একযোগে ১২ তারিখ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। ভোটের অধিকার সবার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা করছে একটি গ্রুপ অভিযোগ তুলে ধানের শীষের এই প্রার্থী বলেন, এই সরকারের মধ্যে কিছু কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের কাজ করছে। তারা চায় নির্বাচন না হোক আর চায় বিএনপি নির্বাচনে না জিতুক। বিদেশে থেকে বসে বসে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সাহস থাকলে দেশে আসো। আবার তাদেরই ছেলে পেলে এখন ঢাকায় বসে নানা কথা বলছে। বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য। আগামীতে কি করবো সেইগুলা বলো। গীবত করার তো দরকার নাই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমিকের সঙ্গে থাকার দাবিতে মোবাইল টাওয়ারে উঠলেন বিবাহিত নারী

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করার দরকার নাই: মির্জা আব্বাস

আপডেট সময় ০৪:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬