ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সহিংসতায় ৩০ জন নিহতের দাবি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়ংকর পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে মার্কিন সামরিক অভিযানে সহায়তার অভিযোগ, ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করলো ইরান জিয়া-খালেদার পোস্টার টাঙিয়ে কোন অন্যায় করতে দেয়া হবে না: নাহিদ প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা বিএনপির নাম ভাঙিয়ে সালিশ করলে পুলিশে দেওয়া হবে: রাশেদ খান নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে ডিএনসিসি। এর মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা কমানো এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ ঘোষণা দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, দীর্ঘদিনের দখল, অব্যবস্থাপনা ও ময়লা-আবর্জনায় রাজধানীর অধিকাংশ খাল কার্যত অস্তিত্ব হারিয়েছে। এসব খাল উদ্ধার না করলে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট থেকে ঢাকাকে রক্ষা করা কঠিন হবে। তাই মুসলিম বাজার খালসহ ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এ অভিযানে জনগণের সহযোগিতা নেওয়া হবে এবং যেকোনো বাধা মোকাবিলা করে কাজ এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ গাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবেই এ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষায় সবাইকে ছাদবাগান গড়ে তুলতে হবে। তবে কোথাও যেন পানি জমে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

এ ছাড়া পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে যেখানে-সেখানে ময়লা না ফেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে সবার সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন ডিএনসিসির প্রশাসক।

অনুষ্ঠান শেষে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত হচ্ছে ডিএনসিসির ২৯ খাল

আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬