ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত এবার চীন থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান আগস্টেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সব আলোচনা মির্জা ফখরুলকে নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে সুযোগের দাবি নিয়ে ইসিতে জামায়াত  অনেকেই ভয় পায়, তাই দেশে ফেরা হচ্ছে না: সাকিব সরকারি চাকরিতে ‘নারী কোটা’ পুনর্বহালের দাবি এলাকার মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি, এটিই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্য করতে চায় রাশিয়া ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে সাফের আগে চায় বাফুফে

আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবিদাওয়া সামনে আনতে হবে। তিনি বলেন, বিএনপি এটা চায় এবং তারই উদাহরণ হিসেবে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আদিবাসী উদ্ভূত নারী নেত্রী আন্না মিঞ্জকে এমপি মনোনীত করা হয়েছে। বিএনপি এভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পাহাড়িসহ সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীনবিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫২৬অর্থবছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বরাদ্দকৃত ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিগত ১৫১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে। তবে সেখান থেকে উঠে দাঁড়িয়ে বিএনপি অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণ, কৃষক কার্ডের মাধ্যমে কৃষককে উঠে দাঁড়াতে সহযোগিতা এবং শুকিয়ে যাওয়া নদীখাল কেটে খরার মৌসুমের কৃষির জন্য পানি সংরক্ষণএসব তার মধ্যে অন্যতম।

আদিবাসীদের উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আদিবাসীদের মধ্যে থেকে উদ্যোক্তা তৈরি করে তাদের উন্নয়ন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আদিবাসীদের জমি যেন কেউ জোর করে কেড়ে নিতে না পারে, সেজন্য সতর্ক দৃষ্টি রাখা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাবতলীতে হঠাৎ একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে ৪ যাত্রী আহত

আদিবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

আপডেট সময় ১০:০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬