ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাবা-ছেলের অবৈধ প্রভাবে মাই টিভি দখল!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৮৪০ বার পড়া হয়েছে

বেসরকারি টিভি চ্যানেল ‘মাই টিভি’র চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে বলে জানিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আফ্রিদি ও তাঁর বাবার নানা অপকর্মের তথ্য মিলছে।

সিআইডির কর্মকর্তাদের ভাষ্য, পতিত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী-এমপিকে ম্যানেজ করে নাসির উদ্দিন সাথী ‘মাই টিভি’ দখল করেছিলেন। এ সময় দুর্নীতি, পেশিশক্তি ও ক্ষমতার প্রভাবে তিনি বিপুল অর্থের মালিক হয়ে ওঠেন। বাবার ছত্রছায়ায় তৌহিদ আফ্রিদিও বেপরোয়া হয়ে ওঠেন। মন্ত্রীদের সঙ্গে চলাফেরা, শোবিজ অঙ্গনের নারীদের নিয়ে বিলাসবহুল জীবনযাপন এবং বিদেশে গিয়ে অপরাধ জগতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর নিত্যকার অভ্যাস।

তদন্তে জানা গেছে, নাসির উদ্দিন সাথী আসলে ‘মাই টিভি’র প্রকৃত মালিক নন। বিলকিস জাহান নামে এক নারীর কাছ থেকে জাল-জালিয়াতি ও প্রভাব খাটিয়ে তিনি চ্যানেলটি দখল করেন। এর পর থেকে বাবা-ছেলে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নেন।

সিআইডি জানায়, আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলারও আসামি। গত বছর দায়ের করা ওই মামলায় তাঁকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া নারী সরবরাহ, চাকরি বাণিজ্য, মাদক ব্যবসাসহ অসংখ্য অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

তদন্তকারীরা বলেন, আফ্রিদি ও তাঁর বাবার কাছ থেকে জব্দ করা মোবাইল, হার্ডডিস্ক ও ম্যাকবুকের ফরেনসিক পরীক্ষার কাজ চলছে। এসব ডিভাইসে তাঁদের অপরাধ জগতের আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।

গত ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকেই আফ্রিদি-বাবা জুটির অপরাধ সাম্রাজ্যের নানা অজানা অধ্যায় বেরিয়ে আসছে বলে জানায় সিআইডি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরিহিতদের ছাড় দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে আইনজীবী

বাবা-ছেলের অবৈধ প্রভাবে মাই টিভি দখল!

আপডেট সময় ১২:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫