ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান প্রাণের ভয়ে গৃহবন্দী জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছোট ছেলে বিকেলের মধ্যে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী গুম-খুনের শিকার ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেই ‘বিপাকে’ হাসনাত আবদুল্লাহ বিদ্যুৎ ও জ্বালানিসংকট : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলেই মিলবে সমাধান ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন

সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সরকারের একার পক্ষে দেশের সব সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেছেন, গ্রামের মানুষের পুষ্টির চাহিদা পূরণে স্থানীয় পর্যায়েও উদ্যোগ নিতে হবে। প্রত্যেক গ্রামেই চাকরিজীবীসহ সামর্থ্যবান মানুষ রয়েছেন। তারা নিজ নিজ গ্রামের ডোবা ও জলাশয়ে কিছু টাকা দিয়ে মাছের পোনা অবমুক্ত করলে গ্রামের মানুষের মাছের চাহিদা পূরণ হবে, পাশাপাশি কমবে মাছের দাম।

শনিবার সকালে নিজের গ্রাম ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়ায় সরকারি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পর এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, অবমুক্ত করা মাছ কোনো ব্যক্তির সম্পত্তি নয়; গ্রামের সবাই এসব মাছের অংশীদার। যারা মাছগুলো পাহারা দেবেন, তাদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন, পাহারা দিতে গিয়ে যেন তারা ‘বিড়াল’ হয়ে না যান।

এ সময় গ্রামের প্রতিটি রাস্তার পাশে তালের চারা ও ফলজ গাছ লাগানোরও আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, বারইপাড়ার এই উদ্যোগ দেখে অন্য গ্রামের মানুষও উৎসাহিত হবেন এবং নিজেদের এলাকার মানুষের মাছের চাহিদা পূরণে এমন উদ্যোগ নেবেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, জজ কোর্টের পিপি আব্দুল মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা, রোটেক্স ফাউন্ডেশনের পরিচালক রোকনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘যুদ্ধবাজ’ ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তির জন্য হুমকি: এরদোগান

সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী

আপডেট সময় ০২:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬