ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ইরান তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলে আর কেউ তেল বিক্রি করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, আমেরিকান বাহিনী হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ওই দাবির জবাবে গত শুক্রবার সামাজিক মাধ্যম এক্সএ পুরোনো একটি বার্তা পুনরায় প্রকাশ করেন গালিবাফ।

এই যুদ্ধের সমীকরণ অত্যন্ত স্পষ্ট উল্লেখ করে গালিবাফ বলেন, ‘হয় সবাই তেল বিক্রি করবে, নয়তো কেউ পারবে না। যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কারও পক্ষে তেল বিক্রি করা সম্ভব হবে না।

হরমুজ প্রণালীর নিরাপত্তা মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করে উল্লেখ করে তিনি আরও সতর্ক করেন, ‘যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে অঞ্চলের কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না।সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

আপডেট সময় ০১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬