কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা তার কাছে সবসময় প্রিয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না।’
গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ আন্দোলনে তাদের অবদান ছিল অপরিসীম।
পোস্টের শেষাংশে কওমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে রাশেদ খান লেখেন, ‘দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো হে বীর দেশপ্রেমিক শিক্ষার্থীরা।’

ডেস্ক রিপোর্ট 






















