ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন ভেনেজুয়েলার মজুদ ৬৫০০ কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন নেপালের বন্যায় ভারতের জন্যও বড় সতর্কবার্তা ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া এবার অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি সংসদে হাসনাতের বক্তব্য ঘিরে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা যুদ্ধে ‘শেষ উপায়’ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলেন টাইগাররা

শত্রুদের জন্য ইরানের ঝুলিতে বহু ‘বিস্ময়’ জমা আছে: আল-রেজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এবার শত্রুদের মুখোমুখি হওয়ার জন্য তেহরানের ঝুলিতে বহুবিস্ময়জমা রয়েছে বলে জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আলরেজা। শুক্রবার (২৮ আগস্ট) বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে তিনি এই মন্তব্য করেন।

মজিদ ইবনে আলরেজা বলেন, বিস্ময়গুলো নিয়ে এখনই বিস্তারিত কিছু প্রকাশ করা উচিত নয়। তবে ইরানের জ্ঞান, দেশটির তরুণ সমাজ এবং প্রতিরক্ষা শিল্পে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো ঈশ্বর চাইলে ইতিবাচক বার্তা নিয়ে আসবে। বিশেষ করে শত্রুদের জেনে রাখা প্রয়োজন, উপযুক্ত সময়ে তারা ইরানের এসব গোপন সক্ষমতা সম্পর্কে জানতে পারবে।

এর আগের দিন তাসনিম নিউজ এজেন্সির অন্য একটি প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্রের বাস্তব পদক্ষেপে ইরান ইতোমধ্যে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। এর মাধ্যমে তারা প্রমাণ করেছে, আঘাত করে পালিয়ে যাওয়া, মহাসাগর পাড়ি দিয়ে সৈন্য মোতায়েন এবং হুমকি দেওয়ার দিন এখন শেষ।

তিনি আরও বলেন, গণমাধ্যমের উদ্দেশ্যপ্রণোদিত প্রচার যুদ্ধক্ষেত্রের আসল সত্য বা বিজয়ী পক্ষকে পরিবর্তন করতে পারে না। প্রতিপক্ষকে হাজার বছরের ইরানি ইতিহাস পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়ে তিনি জানান, ইরানি জাতির সাথে সর্বদা সম্মানের ভাষায় কথা বলতে হবে। সূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউক্রেন যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন

শত্রুদের জন্য ইরানের ঝুলিতে বহু ‘বিস্ময়’ জমা আছে: আল-রেজা

আপডেট সময় ১০:১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬