ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার আজকের জননিরাপত্তাহীন বাংলাদেশ বিএনপির সংস্কার বিরোধী অবস্থানের ফলাফল: হাসনাত জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, আটক ৩ বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: নেতানিয়াহুকে এরদোয়ান মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়: জামায়াত আমির সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন জাতিসংঘে ভারতকে স্থায়ী সদস্যপদ দেয়ার পক্ষে অবস্থান নিলো রাশিয়া এটা তো শুধু একটা ট্রেলার, সামনে পুরো সিনেমা বাকি আছে: মীর স্নিগ্ধ ক্রিকেটারদের জন্য মিরপুরে মসজিদ নির্মাণ করছে বিসিবি

সাকিবের সম্পত্তি ক্রোকের পরামর্শ ইলিয়াসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

গতকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ কারো নাম উল্লেখ না করে ক্রীড়া উপদেষ্টা এ স্ট্যাটাসটি দেন।

কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা, আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে। কেন? কারণ, রাত ৯টার দিকে সাকিব ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে গত বছর গণ-অভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে ইংরেজি বর্ণে সাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন, আপা।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কমেন্টে ইঙ্গিত পাওয়া যায়, ‘একজনকে পুনর্বাসন না করা’ বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন। সেটা যে সাকিবও বুঝেছেন, তা স্পষ্ট হয়েছে পরে তার একটি স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তাঁর জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

এদিকে সাকিবের এই পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস বললেন, সাকিব আল হাসানের সম্পত্তি ক্রোক করেন দেখেন সব সোজা হয়ে গেছে। ইলিয়াস হোসাইনের এই পোস্টে সামাজিক মাধ্যম ব্যবহারকারী নানামুখী মন্তব্য করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ছয় বছরের শিশু মুসলিমার গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাকিবের সম্পত্তি ক্রোকের পরামর্শ ইলিয়াসের

আপডেট সময় ০২:১৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫