ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীদের হাতে কুরআন ও অর্থ উপহার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মো. ফাহিম বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এমএ হালিম। এসময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ওবায়দুর রহমান, কলেজ শাখা সাধারণ সম্পাদক আশিকুর রহমান, শহর শাখা সাধারণ সম্পাদক হাসিবুল হাসান এবং সাহিত্য সম্পাদক দিদারুল হাসানসহ শিবিরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা কুরআন শিক্ষা গ্রহণের পাশাপাশি আর্থিকভাবে উপকৃত হবেন। কর্মসূচিতে মোট ৮৫০ শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে কুরআন ও অর্থ প্রদান করা হয়।