ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৫ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ওপর আস্থা রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাঝিহট্টে জাতীয় পার্টির সমর্থক স্থানীয় ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী শাহানা প্রায় ৫ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়োন প্রত্যাশী মীর শাহে আলমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মাঝিহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির কর্মীসভায়ে এই যোগদান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজার রহমান। এ সময় মীর শাহে আলম বলেন, এই জনসমাগম প্রমাণ করে শিবগঞ্জের মানুষ এখনও শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের আহ্বানে ঐক্যবদ্ধ। তিনি বলেন, পবিত্র ধর্ম ইসলাম নিয়ে ভণ্ডামির দিন শেষ, পুরো দেশ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ এখন সচেতন, জামায়াতের ভণ্ডামি মানুষ ধরে ফেলেছে।

সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

জাপার ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ৫ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৪:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫