ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন ভারতের কাছে আরও পাঁচটি এস-৪০০ বেচতে চায় রাশিয়া মক্কা জোটে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত্যু ছাড়াল ১ হাজার ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা, প্রশ্ন শুনে ক্ষুব্ধ ট্রাম্প এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগসহ ৯ দাবি জামায়াতের

বিএনপি কার্যালয়ে দুই ঘন্টা বসে ছিলেন ওলি আহমেদ, তার সঙ্গে দেখা করেননি কেউ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৭৬৪ বার পড়া হয়েছে

বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামায়াত জোটের অংশ হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয়তলার আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জামায়াত আমির। এর আগে গত শনিবার দলটির প্রেসিডিয়াম সদস্যদের দীর্ঘ বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

কেন এতোদিনের মিত্রদের ছেড়ে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হলেন অলি, এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। মূলত আসন সমঝোতা না হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় এলডিপি। এ বিষয়ে অলি আহমদ জানান, ১৪ জনের শর্টলিস্ট দিয়েও আলোচনায় বসেনি বিএনপি। এলডিপির পক্ষ থেকে জানানো হয়, জোটগত সমঝোতার লক্ষ্যে বিএনপিকে ১৪ জনের একটি শর্টলিস্ট দেওয়া হয়েছিল। তবে ওই তালিকা থেকে কাউকে দিতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।

কর্নেল অলি বলেন,আমরা বলেছিলাম, ১৪ জনের মধ্য থেকে যাদের উপযুক্ত মনে হবে, অন্তত ৮-১০ জনকে বিবেচনায় নিলেই আমাদের দল টিকে থাকবে। তিনি অভিযোগ করে বলেন,বিএনপির মহাসচিবের নেতৃত্বে গঠিত সাত সদস্যের কমিটির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি, এলডিপির নেতারা দুই ঘণ্টা বিএনপি কার্যালয়ে অপেক্ষা করলেও আলোচনা হয়নি, কেবল অনানুষ্ঠানিকভাবে এককভাবে কয়েকজনের সঙ্গে কথা বলা হয়েছে।

‘শর্টলিস্টটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কাছে পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।’

এলডিপির অভিযোগ—তাদের ‘অবমূল্যায়ন করা হয়েছে।’ এলডিপির এই শীর্ষ নেতা বলেন, বিএনপি যেখানে শত শত আসনে প্রার্থী দিয়েছে, সেখানে আমাদের মাত্র একটি কার্যকর আসন দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য চরম অবমূল্যায়ন। তিনি আরও বলেন, আমাদের দল চান্দাবাজি করে না। দলের নেতারাই নিজের পকেটের টাকা খরচ করে এত বছর দল চালিয়ে এসেছে। অথচ শেষ পর্যন্ত দেখা গেল ছাগল আর গরুর দাম একই। এলডিপি দাবি করে, বিএনপির সংকটকালে তাদের নেতারা পাশে ছিলেন, কিন্তু এখন দীর্ঘ সময় ধরে কোনো যোগাযোগ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’

বিএনপি কার্যালয়ে দুই ঘন্টা বসে ছিলেন ওলি আহমেদ, তার সঙ্গে দেখা করেননি কেউ

আপডেট সময় ০৪:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫