ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা আপনাদের মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসতো: ছাত্রদল নেতাদের আম্মার প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন: অর্থমন্ত্রী প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

তরুণদের যারা যে খেলায় ভালো করবেন সেটিকে পেশা হিসেবে নিতে পারেন: প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। যা পরবর্তীতে সারা দেশে চালু হবে। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণতরুণীরা যারা খেলায় ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেনতারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন বলেও জানান তিনি। সোমবার (৩০ মার্চ) সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়াকার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, বর্তমান সময়ে ক্রীড়াটা শুধু শখ বা বিনোদন নয় বা এক্সারসাইজেরও কোন অংশ নয়। বরং বিভিন্ন দেশে দেখিক্রীড়াটা কিন্তু একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অ্যাকাউন্ট্যান্টস যেরকম একটা পেশা, ইঞ্জিনিয়ারিং যেরকম একটা পেশা, লিগ্যাল প্রফেশন যেমন একটা পেশাঠিক ক্রীড়াও কিন্তু স্পোর্টসও একটা পেশা হয়ে দাঁড়াচ্ছে। অবশ্যই পৃথিবী যখন এভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। 

তরুণদের উদ্দেশে বলেন, তরুণতরুণীরা যারা খেলায় ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেনতারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেনসেই লক্ষ্যেই বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি আজকে শুরু করেছি। যেটির পরিকল্পনা নির্বাচনের আগে আমরা বলেছিলাম। যার বাস্তবায়নের কাজ আমরা আজকে শুরু করলাম। দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতো ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আওতায় যে আনা হয়েছে, এটি শুরু হলো আজ থেকে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান সরকার এর মধ্যেই অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছে। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই। এবং এর জন্য সরকারিবেসরকারিসরকারি পৃষ্ঠপোষকতা শুরু করেছি। আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য।

তিনি বলেন, আগামী ৩০শে এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কুঁড়ি স্পোর্টস। এবং একইসাথে এটি সারাদেশে শুরু হবে। আমরা সাতটি খেলার কথা পরিকল্পনা করেছি। এই মুহূর্তে সাতটি খেলায় কারা পারদর্শী ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। তাদেরকে যারা ভালো হবে তাদেরকে আমরা আরও ভালো ট্রেনিং দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আমরা খেলোয়াড় গড়ব, পেশাদার খেলোয়াড় গড়ব। আমাদের লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করব। আমাদের ছেলেমেয়েরা যে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারে এটার প্রমাণ এর মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে আমরা আরও বেশি সম্মান বয়ে নিয়ে আসব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান

তরুণদের যারা যে খেলায় ভালো করবেন সেটিকে পেশা হিসেবে নিতে পারেন: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৫:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬