ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি ‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে জাপানের সহযোগিতায় গবেষণা চলছে: ড. মঈন খান অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার ক্রিকেট একাডেমিতে পিচ রোলারের নিচে পিষ্ট হয়ে শিশুর মৃত্যু রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি মুসলিম বিশ্বকে প্রকৃত শত্রুর বিরুদ্ধে মোকাবিলার আহ্বান মুজতাবা খামেনির আপিল বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি’র শপথ গ্রহণ

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার জ্বালানি সরবরাহ নিশ্চিতে বড় চালান নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজকুইচিপৌঁছেছে বন্দরের বহির্নোঙরে। চলতি মাসে এটি তৃতীয় অকটেন চালান, যা দেশের জ্বালানি মজুদে যোগ করছে নতুন স্বস্তি।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। এ দিকে আজ দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।

এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল। দৈনিক প্রায় ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের চাহিদা দুই মাসেরও বেশি সময় মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। তিনি আরও বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এর সঙ্গে খারাপ আবহাওয়াও কার্গো খালাস কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর কোনো মাকে সন্তানের জন্য, স্ত্রীকে স্বামীর জন্য চোখের পানি ফেলতে হবে না: রাষ্ট্রপতি

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

আপডেট সময় ১১:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬