ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত লংগদু সেনা জোনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান পাহাড়ি ঢল ও নদী ভাঙনে হবিগঞ্জে সাড়ে ৬ হাজার পরিবার পানিবন্দি বিএনপির প্রতিপক্ষ আ. লীগ, নিজেদের মধ্যে বিভেদ নয়: খায়রুল কবির খোকন বিশ্বকাপের মাঝেই মারা গেলেন বিশ্বকাপে অংশ নেওয়া তরুণ ফুটবলার সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত ভারতে আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পে ‘বালিশ–কাণ্ড’-এর পর এবার সামনে এলো নতুন অনিয়মের অভিযোগ। আবাসন এলাকা গ্রিন সিটি-র ১১টি ভবনের বৈদ্যুতিক উপকেন্দ্রের যন্ত্রপাতি ও জেনারেটর কেনায় বড় ধরনের অনিয়মের তথ্য পেয়েছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি হিসাবে যেসব যন্ত্রপাতির মূল্য ছিল প্রায় ২৭ কোটি টাকা, সেগুলো কিনতে ব্যয় দেখানো হয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১৮৭ কোটি টাকা

সিএজির ভাষ্য, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত দর ও দাপ্তরিক প্রাক্কলনের তুলনায় অস্বাভাবিক বেশি দামে এসব যন্ত্রপাতি কেনা হয়েছে, যা সরকারের বড় অঙ্কের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

এর আগে রূপপুর প্রকল্পে বালিশ, আসবাবপত্র ও নির্মাণসামগ্রী কেনা নিয়ে অনিয়মের অভিযোগ আলোচনায় এসেছিল। এবার বিদ্যুৎ সরঞ্জাম কেনার ক্ষেত্রেও দরপত্র প্রণয়ন, দর মূল্যায়ন, কার্যাদেশ, বিল অনুমোদন ও অর্থ পরিশোধ—প্রায় প্রতিটি ধাপেই অনিয়মের অভিযোগ তুলেছে নিরীক্ষা বিভাগ।

সিএজির এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, কয়েকটি যন্ত্রপাতির দাম সরকারি দরের তুলনায় কয়েক গুণ বেশি নির্ধারণ করা হয়েছিল। নিয়ম না মেনে দর যাচাই ও মূল্যায়নের কারণেই এই আর্থিক ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং অতিরিক্ত ব্যয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার সুপারিশ করেছে সিএজি কার্যালয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডুবে গেছে ঘরবাড়ি, মরে গেছে খামারের মুরগি, আমার সব শেষ

রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে

আপডেট সময় ০৪:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬