ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর বিএনপির দুই নেতাকে শোকজ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: ৩২ কোটি ৭২ লাখ টাকার মাদক ধ্বংস রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে কুপ্রস্তাব বিএনপি নেতার টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত মানুষ, যা বললো বিএসটিআই আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন স্নিগ্ধ, বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ

এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

এআই দিয়ে আর্জেন্টিনা সমর্থক এক মাদক কারবারির জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি প্রকাশের ঘটনায় এবার বিপাকে পড়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক।

ঘটনার জেরে বিএমপির মিডিয়া উইংয়ের এসআই তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ। তিনি জানান, শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, সোমবার নগরীর মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় রাসেল হাওলাদার নামে এক ব্যক্তিকে। আটকের সময় তার গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি।

পরে কাউনিয়া থানা থেকে পাঠানো ছবিতে এআই প্রযুক্তি ব্যবহার করে জার্সির নকশা পরিবর্তন করে তাকে ব্রাজিলের জার্সি পরানো হয়। সেই পরিবর্তিত ছবিই গণমাধ্যমে পাঠায় বিএমপির মিডিয়া উইং।

ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি সরিয়ে প্রকৃত ছবি ও সঠিক তথ্য আবারও গণমাধ্যমে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখও প্রকাশ করেছেন।

এদিকে, তাকে বিএমপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এখন শোকজের জবাবের ভিত্তিতেই তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই

আপডেট সময় ০৬:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬