ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইরান তেল বিক্রি করতে না পারলে, এই অঞ্চলের কেউ তেল বিক্রি করতে পারবে না: গালিবাফ চাঁদাবাজির সঙ্গে জড়িত ‌‘বিএনপির দোসরদের’ তালিকা প্রকাশ করলেন পাটওয়ারী ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক শেখ হাসিনার জন্মদিনের কেক ওসির জন্য ব্রিজের ওপর রেখে গেল ছাত্রলীগ নিখোঁজ ৪ বছরের শিশুর মরদেহ  মিলল ফুফুর কক্ষের বাক্সে শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর দেশে এখন নৈরাজ্য নেই, অন্তর্বর্তী সময়ের চেয়ে অবস্থা ভালো: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 

বৈষম্যবিরোধীর সাবেক নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৬১১ বার পড়া হয়েছে

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় মঙ্গলবার (২৯ জুলাই) গভীর রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় ২ কোটি ২৫ লাখ টাকার একটি চেক এবং প্রায় ২০ লাখ টাকার একাধিক এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত চেকটি আগামী মাসের ২ তারিখে ক্যাশ করার কথা ছিল।

অভিযানে পাওয়া তথ্য অনুযায়ী, গুলশানে আওয়ামীপন্থী এক ব্যবসায়ীর জমি উদ্ধারের নামে ৫ কোটি টাকার চুক্তির অংশ হিসেবে ২ কোটি ২৫ লাখ টাকার চেক রিয়াদের বাসায় পাওয়া গেছে। এছাড়া তার বাসা থেকে ১০টি এফডিআরের নথি উদ্ধার হয়, যার প্রতিটিতে ন্যূনতম ২ লাখ টাকা মূল্যের সম্পদ রয়েছে। কয়েক মাসের তদন্তে পুলিশ একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৬০-৭০ লাখ টাকার লেনদেনের প্রমাণ পেয়েছে।

প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে জানিয়েছেন, “সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার রিয়াদের বাসায় রাত ১১টা পর্যন্ত অভিযান চলে। এ সময় ২ কোটি ২৫ লাখ টাকার চেক ও ১০টি এফডিআরের নথি পাওয়া গেছে।”

এর আগে, ২৬ জুলাই গুলশান-২ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে বলা হয়, রিয়াদ ও তার সহযোগীরা ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা ও স্বর্ণ দাবি করেন। ১৭ জুলাই তারা ব্যবসায়ীর বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দেওয়ায় গ্রেপ্তারের হুমকি দেন। ১০ লাখ টাকা দেওয়া হলেও, ১৯ জুলাই তারা আবার ধাক্কাধাক্কি করেন। ২৬ জুলাই বিকেলে আরও ৪০ লাখ টাকা দাবি করে হুমকি দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১

বৈষম্যবিরোধীর সাবেক নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার

আপডেট সময় ১২:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫