ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তার সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রদূত জানান, সার্জিও গোরের এই সফর দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পের বিশেষ দূত। এরপর রাতে অর্থমন্ত্রীর সঙ্গেও তার বৈঠকের সূচি রয়েছে।

সফরের দ্বিতীয় দিন তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং সেখানে চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন।

ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোরই তৃতীয় মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফরে এলেন। তার এ সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং ঢাকা-ওয়াশিংটনের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

আপডেট সময় ০৬:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬