ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের দুই বছর পর প্রধানমন্ত্রীর হাতে রক্ত মাখা পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক তিন দিনের সফরে বাংলাদেশে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ইরানের হামলায় চীনা কোম্পানির ভবনে নিহত ১ বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই: আন্দালিভ পার্থ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’ হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের মাম’লায় আত্মগোপনে থেকেও বেতন তুলেছেন মাদরাসা সুপার

তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে তীব্র দাবদাহ এখন শুধু জনস্বাস্থ্যের নয়, অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে উঠছে। বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গরমে কমে যাচ্ছে শ্রম উৎপাদনশীলতা, নষ্ট হচ্ছে বিপুল কর্মঘণ্টা এবং বাড়ছে অর্থনৈতিক ক্ষতি।

‘এ লিভেবল ফিউচার: প্রটেক্টিং জবস অ্যান্ড গ্রোথ ফ্রম এক্সট্রিম হিট ইন সাউথ এশিয়াস সিটিজ’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে তাপপ্রবাহের কারণে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১৩০ থেকে ১৮০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির প্রায় শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশের সমান।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। প্রতিবছর চরম গরমের কারণে ঢাকায় প্রায় ৩ শতাংশ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা ৪ লাখ ৬৫ হাজার পূর্ণকালীন চাকরির সমপরিমাণ। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে এই ক্ষতি বেড়ে ৭ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তৈরি পোশাক শিল্পও বড় সংকটে পড়তে পারে। একই সঙ্গে অতিরিক্ত গরমে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে চাপ বাড়ায় নারী শ্রমিকদের ওপর হয়রানি ও সহিংসতার ঝুঁকিও বাড়ছে।

তবে বিশ্বব্যাংক বলছে, পরিবেশবান্ধব প্রযুক্তি, কর্মপরিবেশ উন্নয়ন এবং লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার যুক্তরাষ্ট্রের ৩টা এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

তীব্র গরমে বড় ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক

আপডেট সময় ০৬:৩১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬