ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ‘ঘরের বাজার’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ আগস্ট ঘিরে দেশব্যাপী র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা খালিদুজ্জামানের কর্মকাণ্ডকে ‘তৃতীয় শ্রেণির সস্তা রাজনীতি’ বললেন মির্জা গালিব মৃত্যুর আগে মাকে যা বলেছিলেন সালমান শাহ দেশে ফিরলেন ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী তৃণমূলের রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, শ্বশুরের চিৎকারে ধরা কিছু মনে করবেন না বলে, বিদ্যুৎ মন্ত্রীকে যা বললেন ওমর সানী

নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সাথে নার্সের টিকটক ভিডিও, সমালোচনার ঝড়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

এবার নড়াইলের লোহাগড়া উপজেলার পৌরসভা এলাকায় জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার যেন এক নাট্য মঞ্চ। অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক ভিডিও করছেন ওই ক্লিনিকের নার্স প্রিয়া। বুধবার (২৭ আগস্ট) রাতে ওই ক্লিনিকের অপারেশন থিয়েটারে রোগীর সাথে করা টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

আব্দুর রহমান নামে এক ব্যক্তি ফেসবুকে ভাইরাল হওয়া টিকটক ভিডিওর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘একটা মহিলাকে সিজার করছে সে আছে অজ্ঞান অবস্থায়, আর তার পেটে সিলাই এই ভাবে ভিডিও করে ছাড়তেছে, ঐ বিয়াদোবের নামে মামলা করেন।’ মিনারুল ইসলাম সজল নামে একজন মন্তব্য করেন, ‘প্রথমত তাকে এই পেশা থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয়ত তাকে অন্যের শরীর (ইজ্জত) মা-বোনের সম্মান নষ্ট হওয়ার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তৃতীয়ত তাকে সহ ওই নার্সিং হোমের মালিকেকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।’

জানা গেছে, লোহাগড়া পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারে মধ্যে দাড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে “টিকটক” করে টিকটকে আপলোড করেছেন, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি বর্হিভুত। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে। ক্লিনিক সুত্রে জানা গেছে, প্রিয়া নবম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করেছেন। ওই নার্স প্রিয়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের শরশুনা গ্রামের মোসাব শেখের মেয়ে।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বিষয়টি নিয়ে ক্ষমা চান। অন্যদিকে প্রত্যাশা ক্লিনিকের মালিক সেলিম সাহেব ভুল স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দিতে বলেন। এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন, অপারেশন থিয়েটারের কোন কর্মকাণ্ড প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। আর সেখানে মুমূর্ষু রোগীকে অপারেশন থিয়েটারের বেডে রেখে টিকটক করা সীমাহীন অপরাধ। বিষয়টি নিয়ে আমি আইনগত

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম, ইউএনওর কার্যালয় ঘেরাও

নড়াইলে অপারেশন থিয়েটারে রোগীর সাথে নার্সের টিকটক ভিডিও, সমালোচনার ঝড়

আপডেট সময় ১০:৩৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫