ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। একইসঙ্গে দেশটির জাহাজ ও বিমানকে তুর্কি বন্দর ও আকাশসীমায় নিষিদ্ধ করেছে। শুক্রবার (২৯ আগস্ট) সংসদে গাজা বিষয়ক বিশেষ অধিবেশনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইসরায়েল টানা দুই বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে এবং মানবিক মূল্যবোধ উপেক্ষা করছে।

এ কারণেই তুরস্ক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করার পাশাপাশি আকাশ ও সমুদ্রপথেও নিষেধাজ্ঞা দিয়েছে। গত বছর মে মাসে আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছিল। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৭০০ কোটি ডলার।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান আগেই ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্ক শুধু গাজার মানবিক সংকট নয়, ইসরায়েলকে নিজেদের জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবেও দেখছে। বিশেষ করে সিরিয়ায় ইসরায়েলের হামলাকে আঙ্কারা ইচ্ছাকৃতভাবে পুনর্গঠন বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে মনে করছে।

তুরস্ক মনে করছে, ইসরায়েলকে থামানো না হলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘাতও হতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

আপডেট সময় ১২:০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫