ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, নিবন্ধন পাবে না ছয় সিটের রিকশা নিজের গুমের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর স্বজনদের কান্নায় কেঁদেছেন তারেক রহমান, গুমের অন্ধকার থেকে ন্যায়বিচারের পথে বাংলাদেশ পুলিশকে থাপ্পড় দিয়ে ভিডিও ভাইরাল, সেই ছাত্রদল নেতা গ্রেফতার

‘যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের স্থান নেই, সে হিন্দু না’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ভারতে মুসলিমদের বসবাসের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ—আরএসএসের প্রধান মোহন ভাগবত।

তিনি বলেছেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের থাকার অধিকার নেই, তাহলে তিনি আর প্রকৃত হিন্দু থাকবেন না। বরং ধর্মের মূল আদর্শ থেকেই বিচ্যুত হবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার, ২৯ আগস্ট নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মোহন ভাগবত। অনুষ্ঠানে তার অংশগ্রহণ নিয়ে আগে থেকেই কয়েকটি মানবাধিকার সংগঠন আপত্তি জানিয়েছিল।

অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ধরেন আরএসএস প্রধান। তিনি জানান, আলোচনায় তাকে ‘হিন্দু রাষ্ট্র’ প্রতিষ্ঠার ধারণা নিয়ে প্রশ্ন করা হয়।

তাদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে কি না।

জবাবে ভাগবত বলেন, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও মুসলিমদের ভারত থেকে বিতাড়িত করা হবে না। মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়ার চিন্তা হিন্দুত্ববাদের অংশ নয়।

তিনি আরও বলেন, কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের কোনো জায়গা নেই, তাহলে সেই ব্যক্তি আর হিন্দু থাকবেন না।

আরএসএসের হিন্দুত্ববাদী আদর্শ এবং বিজেপির সঙ্গে সংগঠনটির ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। একইসঙ্গে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা এবং সাম্প্রদায়িক সহিংসতার বিভিন্ন ঘটনায় আরএসএসের ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে।

এমন বিতর্কের মধ্যেই নিউইয়র্কের অনুষ্ঠানে মুসলিমদের ভারতীয় সমাজের অংশ হিসেবে থাকার অধিকার নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মোহন ভাগবত।

সূত্র: দ্য হিন্দু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

‘যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের স্থান নেই, সে হিন্দু না’

আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬