ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা, নিবন্ধন পাবে না ছয় সিটের রিকশা নিজের গুমের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া মালয়েশিয়া সেপ্টেম্বর থেকে শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নেপালে ৬৭৫ জনের লাশ উদ্ধার, অব্যাহত উদ্ধার অভিযান আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর স্বজনদের কান্নায় কেঁদেছেন তারেক রহমান, গুমের অন্ধকার থেকে ন্যায়বিচারের পথে বাংলাদেশ পুলিশকে থাপ্পড় দিয়ে ভিডিও ভাইরাল, সেই ছাত্রদল নেতা গ্রেফতার

যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের স্থান নেই, সে আর হিন্দু থাকবে না: আরএসএস প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

এবার ভারতের উগ্রহিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন বাঘাওয়াত বলেছেন, ভারতের কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমরা থাকতে পারবে না, তাহলে সেই ব্যক্তিই আর হিন্দু থাকবেন না। তিনি ধর্মচ্যুত হয়ে যাবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে একটি অনুষ্ঠানে এমন কথা বলেন মোহন। যদিও তার দল আরএসএস ভারতে মুসলিমদের বিরুদ্ধে অনেক দাঙ্গা ও হামলায় জড়িত আছে।

এ কারণে নিউইয়র্কে মোহনের অনুষ্ঠান নিয়ে আপত্তি তুলেছিল বেশ কিছু মানবাধিকার সংস্থা। তবে শেষ পর্যন্ত তিনি সেখানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানে মোহন বলেন, মুসলিমদের সঙ্গে যখন তিনি আলোচনায় বসেছিলেন তখন তারা তাকে আরএসএসের লক্ষ্য ওহিন্দু রাষ্ট্রগঠন নিয়ে প্রশ্ন করেন। তারা জিজ্ঞেস করেনহিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে কি না।

আমি বলেছি না, হিন্দু রাষ্ট্র হলে মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে না। এটি হিন্দুত্ববাদ নয়। যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জায়গা নেই। তাহলে সে আর হিন্দুই থাকবে না।” —যোগ করেন মোহন

আরএসএস ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একটি শাখা। তারা উগ্রপন্থা অবলম্বন করে ভারতকে একটি হিন্দু রাষ্ট্র হিসেবে গঠন করতে চায়। ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর ভারতের মুসলিমদের ওপর অসংখ্য নির্যাতনে আরএসএস জড়িত আছে। সূত্র: দ্য হিন্দু

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছরের শিশু জীবিত উদ্ধার

যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের স্থান নেই, সে আর হিন্দু থাকবে না: আরএসএস প্রধান

আপডেট সময় ১০:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬