ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি হামলা, নিন্দা জানালেন নেতানিয়াহু সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান টানা লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী বিএনপি নেতা ইসহাক হত্যা মামলায় শাহজাহান ওমর শ্যোন অ্যারেস্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্বের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট নতুন কমিটি নিয়ে নোয়াখালীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫ ভয়াবহ বন্যার স্রোত ধেয়ে আসতেই ঘণ্টা বাজালেন প্রধান শিক্ষক, বাঁচল ১৬৪৩ প্রাণ লন্ডনে মদের বার কিনে মসজিদে রূপান্তর করলেন বাংলাদেশি রাসেল আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সত্যিকারের শত্রুকে শনাক্ত করে তাদের ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের উদ্দেশে তিনি বলেন, শত্রুর পরিকল্পনা বুঝে তা প্রতিহত করতে হবে।

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং তা পুনরায় খুলে দিতে ইরানের কোনো তাড়া নেই বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম গরিবাবাদি।

হরমুজ প্রণালির ওপর নিজেদের দৃঢ় নিয়ন্ত্রণ রয়েছে বলেও জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি। বিশ্ববাজারে জ্বালানির দাম প্রভাবিত করতে মার্কিন নেতারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেছে তারা।

অন্যদিকে, তেহরান ও ওয়াশিংটনের চলমান বিরোধ মেটাতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরাক।

এরই মধ্যে মার্কিন নৌ অবরোধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান। তেহরানের দাবি, এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় করা ব্যয় মেটানো সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো জামায়াত

সত্যিকারের শত্রুকে শনাক্ত করুন, মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির আহ্বান

আপডেট সময় ০৪:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬